Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুমারখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মুস্তাফিজুর রহমান নাঈম

মো: আকাশ.হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রাজনৈতিক অঙ্গন। গ্রাম থেকে শহরে সর্বত্রই চলছে আলোচনা, উঠছে চায়ের কাপে ঝড়। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আবার সর্বত্রই আলোচনার কেন্দ্র হিসেবে দাড়িয়েছে আগামী উপজেলা নির্বাচন। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী মে মাসেই কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার প্রচারণা। এ সকল সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

(২৮ জানুয়ারি) বুধবার বিকেলে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও শিলাইদহ কুটিবাড়ি এলাকা গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ক্লিন ইমেজখ্যাত তৃণমূলের নেতা মুস্তাফিজুর রহমান নাঈম।

এছাড়া উপজেলার বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোষ্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে আলোচনায় বিভিন্ন জনের নাম আসলেও আলোচনার কেন্দ্র হিসেবে সবার শীর্ষে রয়েছে ক্লিন ইমেজখ্যাত তৃণমূলের এ নেতা মুস্তাফিজুর রহমান নাঈম।

ইতিমধ্যে তিনি কুমারখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে গনসংযোগ করছেন। তার পরিবারের প্রতিটা সদস্যই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। মুস্তাফিজুর রহমান নাঈম এর জন্ম ও বেড়ে উঠা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে, বাবা আলহাজ্ব মাষ্টার মোঃ মিজানুর রহমান, পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, একজন শিক্ষিত, কর্মদক্ষ্য, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত মুস্তাফিজুর রহমান নাঈম। আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এ নেতাকে’ই আসন্ন নির্বাচনে কুমারখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

তাঁর দুলাভাই ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র ও দুলাভাইয়ের বড়ভাই ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ড) আসনের মাননীয় সংসদ সদস্য হওয়ায় যেভাবে সরকারি ও বিদেশি প্রজেক্ট ঝিনাইদহে এনে তাক লাগানো উন্নয়ন করছেন ঝিনাইদহ জুড়ে, সেই উন্নয়ন দেখেই তিনি আকৃষ্ট হয়েছেন, তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট যেভাবে ঝিনাইদহ এনে উন্নয়ন করছেন সেই একই লাইন লবিং মেইনটেইন করে কুমারখালীতেও বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া সম্ভব, শতভাগ আত্নবিশ্বাসী নাঈমের সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি কুমারখালীর উন্নয়নে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান।

কুমারখালী উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী, সৎ সাহসী নীতি ও আদর্শবান বঙ্গবন্ধুর এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক মুস্তাফিজুর রহমান নাঈম। কুমারখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি – সিমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়। ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে কুমারখালী উপজেলাকে অব্যাহত রাখতে চায় এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই, মুস্তাফিজুর রহমান নাঈম আরো বলেন, ব্যাক্তি উদ্যেগে মানুষের কল্যাণ সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই।
বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। তাই আসন্ন কুমারখালী উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। কুমারখালী উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চায় তিনি

Md Akash Hossain

Recent Posts

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

15 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

16 minutes ago

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…

25 minutes ago

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 hour ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

1 hour ago

৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…

1 hour ago

This website uses cookies.