Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বান্ধবীর বিয়ে হওয়ায় অপর বান্ধবীর আত্মহত্যা

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে বান্ধবীর বিয়ে হওয়ায় ফেসবুকে স্টাটাস দিয়ে অপর বান্ধবীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহত রিয়া খাতুন (১৭) কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের রাশিদুল মালিথার মেয়ে। কুমারখালী আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

ফেসবুক স্টাটাসে রিয়া লেখেন, ‘অনেক মানুষই তো মরে আমি মরলেই দোষ কি বা তাতে’।

নিহতের ফুফু টুম্পা খাতুন জানান, তার ভাতিজি রিয়ার সঙ্গে সহপাঠী নুসরাতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উভয় উভয়কে একদিন না দেখে থাকতে পারত না। দুই বান্ধবী ওয়াদাবদ্ধ ছিল পড়ালেখা শেষ করে একসঙ্গে বিয়ে করার। কিন্তু হঠাৎই নুসরাতকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর নুসরাত বাবার বাড়িতে আসলে রিয়া তাকে স্বামীর বাড়ি যেতে নিষেধ করে। নুসরাত তার অনুরোধ উপেক্ষা করে স্বামীর বাড়িতে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তারা পার্শ্ববর্তী ওয়াজ মাহফিল থেকে ফিরে এসে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি

শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…

5 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…

8 minutes ago

যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয়…

10 minutes ago

ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…

33 minutes ago

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…

51 minutes ago

সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…

1 hour ago

This website uses cookies.