কালাইয়ে প্রার্থীতা জানান দিতে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
প্রথম ধাপে ৪ মে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
উপজেলাবাসীকে প্রার্থীতার জানান দিতেই ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি)বিকালে জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়।
পরে এক পথ সভায় বক্তব্য দেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর,জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী প্রমুখ।
মিনফুজুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি পর পর তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমার ভালোবাসার টানে হাজার হাজার মানুষ এই মোটরসাইকেল শোডাউনে এসেছে। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে জয়লাভ করব।
ফখরুল আলম সাজু অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া পৌর শহরের সুপরিচিত মানারত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মনিকা…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…
দেলোয়ার হোসেন ফেনী পরশুরাম প্রতিনিধি: মানব সেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় থানা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলায় শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে…
This website uses cookies.