Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে সাংবাদিক পুত্র অভি

 

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ভূঁইয়ার একমাত্র পুত্র আম্মার ইয়াসির অভি ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

তার মেরিট স্কোর ২৭৪.৭৫ এবং মেরিট পজিশন-১৪৬৯। আম্মার ইয়াসির অভি ২০২১ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া থেকে এসএসসি ও ২০২৩ সালে দেশের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। উভয় পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন।
আম্মার ইয়াসির অভির মাতা মোছাঃ ফাতেমা খাতুন শেরপুর উপজেলার শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা। তার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ সোহেল রানা সিনিয়র সহকারী জজ হিসেবে সিরাজগঞ্জে কর্মরত। আম্মার ইয়াসির অভি ২০০৬ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদার নাম আলহাজ্ব মোকছেদ আলী ভূঁইয়া।
তার এই সাফল্যের জন্য তিনি ও তার পরিবার ঢাকার মিরপুরের এভারেস্ট কোচিং সেন্টারের পরিচালক ও অভির সেজ চাচা আরিফুজ্জামান রানা, চাচি মোছাঃ শাপলা খাতুন এবং এভারেস্ট কোচিং সেন্টারের প্রথম ছাত্র ও প্রথম শিক্ষক তানভির হাসান হিমেলের নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞ। এছাড়া, শিক্ষক মন্ডলী, অনলাইন মডারেটর, অভির সিনিয়র যারা তাকে পড়াশুনায় উৎসাহ প্রদান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

selim

Recent Posts

সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…

36 minutes ago

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…

1 hour ago

আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।

2 hours ago

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…

2 hours ago

হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…

2 hours ago

প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা

জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…

2 hours ago

This website uses cookies.