Header Premium (728×90)

অপরাধ

খোকসায় ঐতিহ্যবাহী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য- জুয়া, প্রশাসন নিরব

স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা শুরু হয়েছে নয় ফেব্রুয়ারী থেকে। প্রথম দিন থেকেই মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য। মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যর বিষয়টি অস্বীকার করে খোকসা থানার ওসি ভিডিও দেখিয়ে প্রমাণ করতে বলেন সাংবাদিকদের।

১০’ ফেব্রুয়ারী শনিবার রাতে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার প্রধান দরজায় পুলিশ। দরজার অদুরে বসেছে জুয়ার আসর । এবং পাশেই চলছে পুতুল নাচ নামের অশ্লীল অঙ্গভঙ্গি ও নৃত্যের আসর। পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে চলছে এসব অসামাজিক কার্যকলাপ। অনুমতি না নিয়েই বহাল তবিয়তে চলছে সার্কাস। মেলায় হস্তশিল্প, ছোটদের বিভিন্ন ধরনের খেলনা, গৃহস্থালী সামগ্রীর দোকান থাকলেও আগত শত শত যুবক ও মধ্যবয়সীরা টিকিট কেটে ঝুঁকছে পুতুল নাচের দিকে। মেলায় পুতুল নাচের প্যান্ডেলের নাম দেওয়া হয়েছে চোখের পলক জাদু প্রদর্শনী।

গড়াই নদীর তীর ঘেঁষে মাঘের অমাবস্যা তীথিতে প্রায় ছয় শতাধিক বছর আগে থেকে প্রতিবছর বসে এই মেলা । মেলা প্রাঙ্গনে অতিরিক্ত সাউন্ডে গান বাজানো, জুয়া ও অশ্লীলতাসহ নানা অসামাজিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয়রা । কিন্তু আয়োজক কমিটির ভয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।

জানা যায় , জুয়া পরিচালনা এবং পুতুল নামের নামে অশ্লীল নৃত্য পরিচালনার জন্য আয়োজক কমিটি বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিয়েছেন। জুয়ার বোর্ডে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। আয়োজক কমিটিসহ অন্যান্য খরচ মিটিয়েও মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে জুয়া পরিচালনাকারীদের পকেটে।

দুই দিন পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। শর্ত জুড়ে দেওয়া অনুমতি লঙ্ঘন করে চলছে মেলার কার্যক্রম। এতে করে অন্তত উপজেলার ৫’শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে।

মেলায় প্রকাশ্যে জুয়া ও অশ্লীল নৃত্যর বিষয়টি অস্বীকার করে খোকসা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ভিডিও ফুটেজ থাকলে দিন । এসবের অনুমতি নেই, যদি এমন কিছু হয়ে থাকে খোকসা থানা পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা জানান , বিষয়টি শুনেছি, ইতিমধ্যেই মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ।

Md Akash Hossain

Recent Posts

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

2 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

6 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

22 minutes ago

উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য

পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকশ্রেণি কীভাবে বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতি ঔপনিবেশিক ও বর্ণবাদী…

26 minutes ago

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…

1 hour ago

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…

1 hour ago

This website uses cookies.