ধামইরহাটে ২০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের উদ্বোধন
মো: এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে।মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, এবতেদায়ী, ভোকেশনাল প্রাথমিক ও কেজি পর্যায়ের মোট ২০৫টি বিদ্যালয়ে বিতরণ করা হবে নতুন বই। বই বিতরণ উৎসব উপলক্ষে ১ জানুয়ারী ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
বই বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী রাখেন অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মাহমুদা আক্তার মিষ্টি’র সঞ্চালনায় বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন ধামইরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ২৬ টি মাধ্যমিক ২৪ টি মাদ্রাসা ১৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৩৫ হাজার বই বিতরণ করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. রবিউল ইসলাম জানান, প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে ১১৩টি ও ২৭ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ২০ হাজার ৬৪০ সেট বই বিতরণ করা হবে।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.