Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শেরপুরে বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) সোমবার সকালে উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খন্দকারটোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, প্রথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইদুজ্জামান, বিশ্বসেরা শিক্ষক শাহনাজ পারভিন, শিক্ষক আতিকুর, রবিন সরকার প্রমুখ। অন্যদিকে উপজেলার তালতা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা সিরাজ স্কুল, শেরপুর ডিজে হাইস্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
রেওয়াজ অনুযায়ী রবিবার (৩১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রাথমিকের বই অনেক আগেই পৌঁছে গেছে। মাধ্যমিকের বই কিছু ছোট ছোট প্রেস ছাপতে পারেনি। তারা এক সপ্তাহ সময় চেয়েছে। আশা করি ৭ জানুয়ারি মধ্যে সব শেষ করা সম্ভব হবে।
উল্লেখ্য ২০২৪ শিাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিার্থী ও শিকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক সহায়িকা বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রথমিক ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।
ধ্যমিক স্তরের ষষ্ট, থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিার্থীকে দেওয়া হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই। ইংরেজি ভার্সনের ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিার্থীকে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই। এসএসসি ভকেশনাল ৬ হাজার ১৫ জন শিার্থীকে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই। দৃষ্টি প্রতিবন্ধী শিার্থীদের জন্য দেওয়া হবে ৭২৮টি বই।
এছাড়া শিক্ষকদের জন্য ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি শিক্ষা সহায়িকা দেওয়া হবে।

selim

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

8 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.