নেপালের রাসুয়া জেলার তিমুরেতে গ্রামে ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনে খননকাজ শুরু করেন। একপর্যায়ে তারা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার হওয়ার পর শিশুটির পরিচয় মানিশা মাগার হিসেবে জানা গেছে। সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন পড়ে। শুক্রবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টার চলাচল সম্ভব না হওয়ায় তাকে শনিবার দুপুরে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
শিশুটি উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসা করেন অনেকে। কর্তৃপক্ষ এখন শিশুটির পরিবার ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য যে, ভোতে কোশি নদীর পানি উপচে ওই এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তিনি এই বিপর্যয় কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন।
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
This website uses cookies.