Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বগুড়া শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের পালা’য় আগুন থানায় অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায় মোঃ আতিকুর রহমান, পিতা: মৃত এলাহী প্রামানিক, সাং- কানাইকান্দর পশ্চিমপাড়া, উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া তিনি এলাকায় সুনামের সাথে বসবাস করে আসিতেছেন। তিনি অভিযোগ করেন যে, এলাকার ১। মোঃ সবুজ, পিতা: মোকলেছার রহমান, ২। মোঃ সাজু মিয়া, পিতা: মোঃ শহীদ আলী ও ৩। আব্দুল লতিফ, পিতা: আব্দুল জলিল এদের বাড়ী একই এলাকায়। এদের সাথে তার পূর্ব শত্রুতা রহিয়াছে। তারই ধারাবাহিকতায় গত ০৯/০৫/২০২৩ তারিখ অনুমান রাত্রী ০৯:৩০ ঘটিকার সময় আতিকুর রহমানের বড় ভাই সোলায়মান এর বাসায় মেয়েলী ঘটনায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শালিশ বৈঠক চলছিল এবং বিবাদীগণ শালিশ বৈঠকে উপস্থিত হইয়া অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে এবং শাসাইতে থাকে। তাদের ঘটনাস্থল থেকে সড়ে যেতে বললে তৎক্ষনাত আতিকুল এর বাড়ী হইতে বাহির হইয়া গিয়া সবুজ ও তার লোকজন ক্ষিপ্ত হইয়া বাড়ীর আঙ্গিনায় ১২ বিঘা জমির খড় আগুন লাগিয়ে দেয় এবং ঘটনাস্থান ত্যাগ করেন। আগুন লাগার ফলে আতিকুলের ১২ বিঘা জমির খড় ৪৮ হাজার টাকা ও ৩০ মন ধান যাহার মূল্য ৩৬০০০ টাকা সহ সর্বমোট ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকার ক্ষতি সাধন করেন। উক্ত ঘটনা এলাকার স্বাক্ষীগনের সামনে হয়। এব্যাপারে সরেজিমেন এলাকায় গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এব্যাপারে মোঃ সবুজ এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানায় আগুন লাগার ঘটনা আমি শুনেছি, তবে ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার সঙ্গে কথা বললে তিনি জানায় অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

mottalib

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

17 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

17 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

17 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.