Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ মে ) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, ডা, সৌমেন্দ্র বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান কার্বারী, মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গরীব ও অসহায়রা বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় বিনামুল্যে গরীব ও দুস্থ ব্যক্তিরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাচ্ছে। এসময় বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামুল্যে সরকারি আইনগত সেবা গ্রহণের আহবান জানান এবং মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর অধিক গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন মানুষ কম সময়ে আইনি সহায়তা পাচ্ছে, অন্যদিকে আদালতগুলোতে হ্রাস পাচ্ছে মামলা জট।
হেল্পলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা দেওয়া হচ্ছে।

editor

Recent Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

4 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

4 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

5 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

5 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

5 hours ago

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…

5 hours ago

This website uses cookies.