জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
১৩ জুন শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক, মানব ও অস্ত্র চোরাচালান রোধে কোস্ট গার্ড সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে।
টেকনাফ থানাধীন জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় ১টি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুত করে রেখেছেন।
তথ্যের ভিত্তিতে ১৩ জুন শনিবার রাতে কোস্ট গার্ডের ১টি বিশেষ দল উক্ত এলাকায় অভিযান চালায়, অভিযান চলাকালীন মাটির নিচে বিশেষ ভাবে লুকানো অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গোলা উদ্ধার করা হয়, একই সাথে সেখান থেকে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
কোস্ট গার্ড আরো জানান, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দেশের অভ্যন্তরে সক্রিয় এই সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্ট সদস্যদের আটকে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ অসৎ ব্যক্তিদের হাতে পড়লে বা অন্য কোন ভাবে বিস্ফোরিত হলে সাধারণ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারত, কোস্ট গার্ডের এই সময়োপযোগী অভিযানের ফলে সন্ত্রাসী গোষ্ঠীর ১টি বড় ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত গ্রেনেড, তাজা গোলা এবং গাঁজার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.