লালপুরে ভ্যান চাপায় শিশু নিহত
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ভ্যানের চাপায় মাইশা খাতুন নামের (৯) বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত মাইশা একই এলাকার মেবারক হোসেনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু মাইশা দৌড়ে বাড়ির পাশের লালপুর-ঈশ্বরদী সড়ক পার হচ্ছিল। এ সময় ঈশ্বরদীর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান লালপুর দিকে যাচ্ছিল। এসময় নবীনগর এলাকায় শিশু মাইশা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এতে ভ্যানটি তাকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় পড়ে গেলে তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির পরিবার শিশুকে বাড়ি নিয়ে যায়। পরবর্তী মাইশা বাড়িতে থাকাকালীন পুনরায় অসুস্থ হয়ে পরলে দুপুর ২ টার দিকে আবার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…
ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…
স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…
This website uses cookies.