রাজশাহীতে ছিনতাইকারীচক্রের ৮ সদস্য গ্রেফতার
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ । মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি।
গ্রেফতারকৃতরা হলো ১। মুকুল হোসেন (৩৫), ২। মো: রাব্বী আলী (২৮), ৩। মো: শিহাব আলী (২১), ৪। মো: নাজমুল ইসলাম (২৪), ৫। মো: নাজিউর রহমান মৃদুল (২২), ৬। মো: রকি (২৮), ৭। মোসা: সুমাইয়া আক্তার রিমা (২৪) ও ৮। মো: আশরাফ আলী (৫৪)। মো: মুকুল হোসেন রাজশাহী মহানগরীর পবা থানার মারিয়া এলাকার আসলাম আলীর ছেলে, বর্তমানে সে কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার বাসিন্দা। মো: রাব্বী আলী কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত নাসের আলীর ছেলে এবং একই এলাকার মৃত পালানের ছেলে শিহাব আলী। নাজমুল ইসলাম মতিহার থানার চরশ্যামপুর এলাকার শুকচাঁদের ছেলে এবং ডাসমারী পূর্বপাড়ার মুনছুর রহমানের ছেলে নাজিউর রহমান মৃদুল। রকি কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার আশরাফ আলীর ছেলে এবং রকির স্ত্রী মোছা: সুমাইয়া আক্তার রিমা ও সমসাদীপুর এলাকার মৃত মোতালেব আলীর ছেলে মো: আশরাফ আলী।
ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…
স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৪ জুন) রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের ১ম শহীদ আবু…
This website uses cookies.