Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বটিয়াঘাটায় ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ গড়তে মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। তাই শিশুর দৈহিক গঠন, শক্তি ও পুষ্টি বাড়াতে চিকিৎসকরা টানা ছয় মাস মায়ের বুকের শাল দুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। শাল দুধ খাওয়ানোর কারনে শিশুর তাড়াতাড়ি দৈহিক বিকাশ,স্মৃতিশক্তি ও দীর্ঘায়ুতা লাভ করে।কিন্তু কিছু কিছু মা তার বাচ্চাকে নানান কারনে বুকের দুধ খাওয়াতে অনিহা প্রকাশ করেন।সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কর্মজীবী কোন নারীর যেন তার বাচ্চাকে মাতৃদুগ্ধ খাওয়াতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয় সে জন্য মাতৃদুগ্ধ নিরাপদ স্হান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি মঙ্গলবার বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্ণার’র পৃথক পৃথকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খন্দকার ইয়াসির আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ , ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়,বটিয়াঘাটা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,সাংবাদিক মোঃ ইমরান হোসেন ,উইএনওর সিএ মোঃ মনিউজ্জামান মনির,ইউনিয়ন (ভূমি) কৃষ্ণ পদ দাশ ,ইউপি সচিব প্রদীপ সাহা ও চিরন্জীব রায়, প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ মনোয়ারা খাতুন শিউলি, প্যানেল চেয়ারম্যান নিখিলেশ গাইন,ইউপি সদস্যবৃন্দ যথাক্রমে আলহাজ মোহাম্মাদ আজিজুর রহমান, আলহাজ শহিদুল ইসলাম লিটন, অশোক মন্ডল,গোবিন্দ হালদার,রেজাউল সর্দার রেজা,তপতি রানী বিশ্বাস,শেখ ওবায়দুর রহমান,পেয়ারা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , মা ও শিশু সন্তানেরা ।

mottalib

Recent Posts

লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই…

13 minutes ago

কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ

মাদারীপুরের কালকিনিতে মো. শাহীন রাড়ীর পোষা কুকুরকে পিটিয়ে হত্যার পর পরিত্যক্ত পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ…

25 minutes ago

জ্বালানি সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতি ও শিল্প খাত বড় ঝুঁকির মুখে। এই সংকট কাটিয়ে…

43 minutes ago

একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ: মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। পর্যাপ্ত আসন…

53 minutes ago

প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ জনবল গড়ার আহ্বান

ভবিষ্যতের বৈশ্বিক কর্মবাজারের বাস্তবতায় কেবল সনদনির্ভর শিক্ষা যথেষ্ট নয়; বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা…

56 minutes ago

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে…

58 minutes ago

This website uses cookies.