জামালপুরে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহমেদ।
জানা যায়, সদর উপজেলার ১৯টি মাদরাসা ও এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি মাদরাসা ও এতিমখানায় প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ লিটার তেল ও ২ কেজি ছোলা।
প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে,…
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে চরম হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরানবিরোধী যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও…
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজ কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার পর মরদেহ ১৫ খণ্ড করে ডোবায়…
বনানীর ইকবাল সেন্টার থেকে প্রধান কার্যালয় সরিয়ে তেজগাঁওয়ের শান্তা পিনাকলে স্থানান্তর করেছে প্রিমিয়ার ব্যাংক। নতুন…
This website uses cookies.