পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নবীন বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ঠা এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের আয়োজনে নবীন বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল বাশার খান,
কৃষি অনুষদের অধ্যাপক ড.মুহাম্মদ জুলফিকার আলী, মৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থা অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় তারা ছাত্রদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে বক্তৃতা রাখেন । এছাড়াও আরো উপস্থিত ছিলো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ।
চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আরিফ হাসান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নিলয়কে সাথে নিয়ে উপস্থিত শিক্ষকেরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরবর্তীতে সবার মাঝে ইফতার বিতরন ও বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
This website uses cookies.