প্রকৌশলীদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং পেশাগত স্বীকৃতির দাবিতে ‘প্রকৌশলী অধিকার দিবস’ পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের মাধ্যমে তারা এই কর্মসূচি সম্পন্ন করেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সংহতি জানান এবং গত ২৭ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের স্মরণ করেন। আয়োজকদের ভাষ্যমতে, ওই লং মার্চ কর্মসূচিতে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। তাদের ত্যাগের স্মরণে ও প্রকৌশলীদের পেশাগত দাবির বিষয়টিকে সামনে আনতেই দিনটিকে প্রকৌশলী অধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে।
কর্মসূচিতে ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবিকে আরও জোরালো করতে তারা সমবেত হয়েছেন। তিনি আরও বলেন, প্রকৌশলী কেবল একটি পদবি নয়, বরং তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির কারিগর। বিদ্যুৎ, যোগাযোগ, শিল্প, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ প্রতিটি খাতে প্রকৌশলীদের অবদান রয়েছে, তাই তাদের অধিকার উপেক্ষা করা কাম্য নয়। তাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বৈষম্যের বিরুদ্ধে বলে তিনি উল্লেখ করেন।
একই বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, গত বছর ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এই লং মার্চ আয়োজন করা হয়েছিল। তিনি আহত সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া মাহিন তাসদীদ নামে আরেক শিক্ষার্থী বলেন, বিএসসি পাস করা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা যমুনা অভিমুখে লং মার্চে অংশ নিতে চেয়েছিলেন, যেখানে অনেক শিক্ষার্থী আহত হন। সেই প্রেক্ষাপটেই নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের…
অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।…
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আসন্ন স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অব লাভ' নিয়ে ভারতের অন্যতম বড়…
সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য…
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। সম্মেলনে ৪০টির…
ইনস্টাগ্রামে ‘রাস্তায় হত্যা করো’ কথার একটি গান পোস্ট করার মাত্র দুই ঘণ্টার মাথায় উত্তর প্রদেশে…
This website uses cookies.