ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল দশটায় উপজেলার ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজিপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর কবির (বাংলাদেশ স্টাডিজ্), প্রভাষক মো. ইব্রাহিম (ভাষা ও সাহিত্য), মো. সবুর হোসেন (দৈনিক বিজ্ঞান) এবং মো. মেহেদী হাসান (গণিত ও কম্পিউটার) বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীদের লিখিত, মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা নিয়েছেন।
এরপর দুপুর দুইটায় উপজেলা পর্যায়ে (ক, খ এবং গ) গ্রুপ ভিত্তিক ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম থেকে ১০ম, একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ভাষা ও সাহিত্য, দৈনিক বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ্ এ সর্বমোট ১৬২ জন অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনকে (১ম, ২য় ও ৩য়) চূড়ান্ত ভাবে উপজেলা পর্যায়ে বিজয়ী হিসাবে ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খেলাল-ই-রাব্বানী, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।
জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।…
ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর পারফরম্যান্সে মুগ্ধ সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, এত অল্প…
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।…
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে নতুন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর পরিকল্পনা…
দেশের প্রায় চার হাজার কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ নজর দিচ্ছে হাইওয়ে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে…
ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল নামে এক ব্যক্তিকে…
This website uses cookies.