Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

লায়ন্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন: চিত্রলেখা নাজনীন।

রংপুরে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বারক ভাস্কর্য।
আজ (২১ মার্চ) মঙ্গলবার দুপুরে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কলেজ অধ্যক্ষ রায়হান শরীফ, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বানিউল আদম বাবুসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেছেন, মার্চ মাস বাঙালির জাতির জন্য ঘটনাবহুল মাস। এ মাসে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তাই এই মাসের তাৎপর্য শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে বঙ্গবন্ধুর স্বারক ভাস্কর্য স্কুলের প্রধান ফটকের কাছে স্থাপন করায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। 

শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর তাগিদ দিয়ে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন আরও বলেছেন, এই প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, এজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিয়ে পড়াতে হবে। বঙ্গবন্ধুর আদর্শগুলো জানাতে হবে, বঙ্গবন্ধুর মতো দুঃখি মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাহলেই সম্ভব সোনার বাংলা গড়া।

জেলা প্রশাসক বলেন, আজকের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক ও প্রতিষ্ঠানের অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। তাদের প্রতিটি ক্ষেত্রে খোঁজখবর নিতে হবে। তাদের ভালো মন্দ বিষয়ে শেয়ার করতে হবে। সৃজনশীল করে গড়ে তুলতে হবে। তাহলে আজকের শিশুরা আগামী দিনের জন্য তৈরি হবে। তাদের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। আশা করছি বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে লালন করে শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। 

উদ্বোধনী আলোচনায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের অধ্যক্ষ রায়হান শরীফের সভাপতিত্বে বক্তব্য দেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লায়ন আকবর হোসেন, লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন এ কে এম বানিউল আদম বাবু। এসময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষক ও ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর স্বারক ভাস্কর্যে পুস্পার্ঘ্য অপর্ণ করেন জেলা প্রশাসক, লায়ন্স স্কুল এন্ড কলেজ ও লায়ন্স ক্লাবের কর্মকর্তাগণ।

এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

12 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

12 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

12 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

12 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

13 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

13 hours ago

This website uses cookies.