Header Premium (728×90)

অপরাধ

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-২।

৭ জুন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:— মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) এবং মো. ফরিদ (৩৩)।

র‍্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, তেজগাঁও ও দারুস সালাম এলাকায় কয়েক জন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের ১টি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়, পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ১ পর্যায়ে তাদের কাছে থাকা ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৮৯ হাজার টাকা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের কাছে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

মেজর এম মুবীন রহমান তাপস তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

saju

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

2 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

2 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

3 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

3 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

3 hours ago

বগুড়া নন্দীগ্রামে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা দুর্বৃত্তরা

যখন সময় ডেস্ক রিপোর্ট: বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম দক্ষিণ…

3 hours ago

This website uses cookies.