Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে বর্তমানে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গায় মোতায়েন করা হতে পারে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইউএসএস আব্রাহাম লিংকন গত ২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে গত ২০০ দিনে রণতরিটি কোনো বন্দরে থামেনি। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় এই রণতরির নাবিকদের জীবনযাত্রার মান ও কাজের পরিবেশ নিয়ে মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরি ও এর যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরিটি যুক্ত ছিল।

তবে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরিটির নাবিকেরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। তাঁরা রণতরির নাবিকদের জীবনযাত্রার মান সম্পর্কে পেন্টাগনের কাছে আরও তথ্য চেয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাও-এর কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল লিখেছেন, রণতরিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটার অনেক খবর পাওয়া গেছে।

ব্লুমেনথাল আরও বলেন, জাহাজে পাঠানো অনেক পার্সেল ও পরিবারের পাঠানো প্রয়োজনীয় সামগ্রী পথেই হারিয়ে গেছে এবং কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যান গতকাল সিএনএনকে বলেন, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে নতুন তথ্য চাইবেন। তিনি বলেন, যারা দেশের সেবা করছেন, তারা যেন অন্তত এই আত্মবিশ্বাসটুকু পান যে, তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

16 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

29 minutes ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

39 minutes ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

42 minutes ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

47 minutes ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

57 minutes ago

This website uses cookies.