Header Premium (728×90)

Categories: জাতীয়

তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ

জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্বভার গ্রহণ করেন। একই কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর নির্ধারণ করা থাকলেও সেই মেয়াদ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন পদপ্রত্যাশীরা লবিং ও তদ্বিরে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে নতুন কমিটির বিষয়টি প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে এবং যেকোনো দিন এর ঘোষণা আসতে পারে। এর মাধ্যমেই ছাত্রদলের ইতিহাসে রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটে কমিটি প্রদানকারী রাকিব-নাছির অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বৈঠকে তারেক রহমান ছাত্রদলের বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সংগঠনটির অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্রদলের অসামান্য লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিয়মানুযায়ী ছাত্রদলে বর্তমান নেতাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের নির্দেশ দেন এবং তাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে সংগঠনের পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন তিনি।

নতুন কমিটির সম্ভাব্য পদপ্রত্যাশীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে সত্যিকারের শিক্ষার্থীদের সংগঠনে রূপান্তর করা প্রয়োজন। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল বা অন্যান্য সহযোগী সংগঠনে মূল্যায়ন করার এখনই উপযুক্ত সময়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ

সাইবার আইনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সমালোচনা কিংবা ইমোজি ব্যবহারের ওপর বিধিনিষেধ মেনে নেওয়া হবে…

8 minutes ago

সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা…

10 minutes ago

মেসিকে আটকানোর পরিকল্পনা নেই বেনিনের, উপভোগ করতে চান ঐতিহাসিক ম্যাচ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচে তাকে মার্কিং করার কোনো ইচ্ছাই নেই বেনিনের। প্রতিপক্ষ দলের…

28 minutes ago

শরতের নীল সাজে হুমায়ূন আহমেদের বই নিয়ে তন্দ্রাবিলাসে পরীমণি

শরৎ এলেও কাশবনে যাওয়ার সুযোগ হয়নি চিত্রনায়িকা পরীমণির। তবে নীল শাড়িতে হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ বই…

46 minutes ago

আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ, চূড়ান্ত বিচারের অপেক্ষায় মামলাটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের সপ্তম…

52 minutes ago

নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি: সাখাওয়াত লাঞ্ছিত, আহত কয়েকজন

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে…

56 minutes ago

This website uses cookies.