Header Premium (728×90)

Categories: বিনোদন

শরতের নীল সাজে হুমায়ূন আহমেদের বই নিয়ে তন্দ্রাবিলাসে পরীমণি

শরৎকাল এলেই কাশফুল আর নীল আকাশের টানে অনেকেই কাশবনে ভিড় করেন। তবে চিত্রনায়িকা পরীমণির জন্য এবার সেই সুযোগ হয়ে ওঠেনি। তাই বলে শরতের আমেজ থেকে নিজেকে বঞ্চিত রাখেননি এই অভিনেত্রী। শরতের আবহ খুঁজে নিতে তিনি বেছে নিয়েছেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় বই ‘তন্দ্রাবিলাস’।

মঙ্গলবার ৬ অক্টোবর ফেসবুকের মাধ্যমে নিজের কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমণি। ছবিগুলোতে তাকে নীল রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। চুল খোঁপা করে, কানে দুল এবং মুখে স্নিগ্ধ হাসি নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। একটি ছবিতে তাকে ‘তন্দ্রাবিলাস’ বইটি বুকে জড়িয়ে রাখতে দেখা যায়, আবার অন্য একটি ছবিতে দেখা গেছে বইয়ের পাতা উল্টাতে। তার এই সাদামাটা সাজ ও বই পড়ার মুহূর্তটি ভক্তদের বেশ নজর কেড়েছে।

ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতির কথা প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

অভিনেত্রীর এই পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে তার নীল শাড়ির সাজের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ক্যাপশন নিয়েও মন্তব্য করেছেন। দেব দুলাল দত্ত নামে একজন লিখেছেন, ‘পরীর আবার আকাশ বাতাস কী… পরীর সব ই আকাশ, সব ই বাতাস…!’ ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, ‘কাশবনে তোমার দেখা না মিললেও, এই লেখার ভাঁজে যেন তোমাকেই খুঁজে পেলাম। শরতের আকাশ যতটা নীল, তোমার মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতিটা তার চেয়েও গভীর।’ মিনার হোসাইন মন্তব্য করেন, ‘এমনিতেই যা সুন্দরী তার উপর আবার নীল শাড়ি পোলাপান তো পাগল হয়ে যাবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

38 seconds ago

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ১৭ অক্টোবর শনিবার…

2 minutes ago

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝোড়ো হাওয়ায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপের বাগানসহ…

5 minutes ago

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

9 minutes ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

13 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

18 minutes ago

This website uses cookies.