Header Premium (728×90)

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারের ভেতর মৃত্যুর খবর নিয়ে দেশজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

এই গুজবের সূত্রপাত হয় মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদন থেকে। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ওই প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের (জিএইচকিউ) তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন যে, ইমরান খান জীবিত আছেন কি না তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। যদিও পরবর্তীতে ওই সাংবাদিক নিজেই স্বীকার করেন যে, ইমরান খানের মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ তার কাছে নেই; বরং তার সূত্রগুলো তথ্য গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

ইমরানের জীবিত থাকার বিষয়টি তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে। বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, কারাগারের সিসিটিভি মনিটরে ইমরান খানকে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে। তবে মৃত্যুর গুজব থামলেও তার শারীরিক অবস্থা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কাটেনি। দলের নেতারা দাবি জানিয়েছেন যেন তার ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে দেখা করার সুযোগ দেওয়া হয়।

পিটিআই নেতারা সতর্ক করে বলেছেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ হতে পারে। এমনকি সমর্থকরা রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এরই মধ্যে দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও চিকিৎসা-সুবিধার আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় পানির হিস্যায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে…

35 seconds ago

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ কৃষকের ভাসমান লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে যতীন সর্দার নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

7 minutes ago

মহাকাশের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

ভারতের একটি পুরোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে সফলভাবে কক্ষপথ পরিবর্তন করে রক্ষা পেয়েছে…

10 minutes ago

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের সেরা বিমানবন্দর এখন ইস্তাম্বুল

বৈশ্বিক ভ্রমণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির ২০২৬ সালের মেগাহাবস ইনডেক্সে লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের…

16 minutes ago

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৮৬০ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে…

17 minutes ago

শৈশব হারিয়ে বেঁচে থাকার লড়াইয়ে গাজার হাজারো অনাথ শিশু

গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে প্রায় ১৯ হাজার শিশু অনাথ হয়ে পড়েছে। চরম শারীরিক ও মানসিক…

20 minutes ago

This website uses cookies.