Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ার পদুয়ায় নুরুচ্ছফা-কবির জামে মসজিদের উদ্বোধন

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে নুরুচ্ছফা-কবির সোমবারিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বহুতল বিশিষ্ট প্রায় ৪ হাজার বর্গফুট আয়তনের এই মসজিদটি খরচ হচ্ছে প্রায় কোটি টাকারও বেশি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদের বিশেষ উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত হয়েছে মসজিদটি।

শৈল্পিক কারুকাজ সম্বলিত নান্দনিকভাবে নির্মাণাধীন (নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে) মসজিদটি গত ১৭ মার্চ (শুক্রবার) ২০২৩ইং তারিখ জুম্মার নামাজের আগে উদ্বোধন হয়। জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে মসজিদের জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের কর্মসূচি।

নুরুচ্ছফা-কবির জামে মসজিদের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবি আব্দুর রউফ মাস্টার, রূপালী রাঙ্গুনিয়ার পত্রিকার সম্পাদক সাংবাদিক এনায়েতুর রহিম, কোদালা ইউনিয়ন এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রনি, রাসেল, হাশেম, ইদ্রিস, ইয়াসিন, সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

এসময় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তথ্যমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি চেয়েছিলেন বলেই আমার পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মাণ করতে পেরেছি। এছাড়াও এলাকার পার্শ্ববর্তী হিন্দুরা অন্য ধর্মালম্বি হয়েও মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন তা ভূলার মত নই। মূলত মসজিদটির স্বপ্নদ্রষ্টা আমার প্রয়াত বাবা এডভোকেট নুরুচ্ছফা তালুকদার এবং নির্মাণের উদ্যোগ নিয়ে জায়গাটি কিনেছিলেন আমার প্রয়াত চাচা গোলাম কবির তালুকদার। অত্যন্ত পরিতাপের বিষয় তিনি জীবদ্দশায় মসজিদটি দেখে যেতে পারিনি। আমি দুজনের রুহের মাগফেরাত কামনা করি।

এদিকে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম কবির তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি।

editor

Recent Posts

রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান…

4 seconds ago

রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন,…

16 minutes ago

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক…

31 minutes ago

২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হতে…

36 minutes ago

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সেই ভাইরাল গানের ওটিলিয়া

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন। আগামী ২৭ নভেম্বর আয়োজিত এই কনসার্টের…

44 minutes ago

কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী: যুক্ত হচ্ছে ইজেডসিসি ও বুক ট্রাস্ট

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার পা রাখছে সুবর্ণজয়ন্তীতে (৫০ বছর)। এই আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করতে…

48 minutes ago

This website uses cookies.