ধামইরহাটে আবারও ১৫ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পরিত্যক্ত স্থানে পুকুর খননকালে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় নয়টায় উপজেলার ছোট শিবপুর নামক এলাকা থেকে ১৫ কেজি ৫০০ শত গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত ছোট শিবপুর এলাকার আমেজ উদ্দীনের ছেলে মোঃ আব্দুস সাত্তারের একটি পুকুরের খনেনর কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষনিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মোঃ আব্দুল গণি, সাব ইন্সপেক্টর মোঃ মোকারম হোসেন ও মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
উদ্ধারকৃত এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রাচীণ এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগের নিকট হস্তান্তর করা হবে।
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…
স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…
আজকের খেলার সূচিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং ইউরোপের জনপ্রিয় ফুটবল…
অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মুখে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।…
This website uses cookies.