মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া ১টি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। আহত দুজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত চিন্তামন সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম(৫৩)কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় ও তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্ত (২৯) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মিজানুর রহমানের সঙ্গে তাঁদের সৎ ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে অভিযুক্ত পক্ষের একটি গাছ পড়ে জাহাঙ্গীরের কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অভিযুক্তরা গাছগুলো কেটে নিতে আসলে জাহাঙ্গীর আলম ক্ষতিপূরণ দাবি করে। নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগকারী মিজানুর রহমান জানান শনিবার অভিযুক্তরা গাছ কাটতে গেলে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলতে যান জাহাঙ্গীর আলম। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। জাহাঙ্গীরকে উদ্ধার করতে গেলে তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্তও হামলার শিকার হন। তাঁকেও মারধর করা হয় এবং কামড় দিয়ে আহত করা হয়েছে।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বুকে আঘাতের কারণে বেশ কয়টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুর রশিদ রকেট (৪৪), রতন (৪০) ও সাদ্দাম হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে এক প্রাইভেটকার চালক প্রকাশ্যে…
বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পূজা চেরি। জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে…
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে বিভিন্ন নাট্য সংগঠন শোভাযাত্রা, আলোচনা ও…
তীব্র গরম থেকে বাঁচতে দীর্ঘ সময় এসি রুমে থাকার পর হঠাৎ বাইরে বের হলে মাথাব্যথা,…
দেশে প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও দক্ষ জনবলের অভাবে কর্মসংস্থানের সুযোগ…
ভারতের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে একটি মিথ্যা উদ্ধৃতি ইসরাইলি ও…
This website uses cookies.