Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে আতিক হোসাইন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আতিক রংপুরের পীরগাছাউপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।

এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।

নিহত আতিক ওই উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

তার হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

saju

Recent Posts

বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ

বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে সফলতার দাবি করেছে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ)।…

5 minutes ago

অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন

পুরান ঢাকায় নিয়ম না মেনে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবনটি অবশেষে বৈধতা পেতে…

7 minutes ago

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ…

18 minutes ago

বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বরিশাল নগরীর জর্ডান রোডের সংরক্ষিত এলাকায় বৈধ অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে গ্রিন সিটি…

24 minutes ago

সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব

দীর্ঘ ক্রীড়া জীবনে ৩৩০টি পদক জয়ী সাঁতারু আতিকুর রহমান সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির…

35 minutes ago

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

49 minutes ago

This website uses cookies.