Header Premium (728×90)

এসি থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

তীব্র গরমের হাত থেকে বাঁচতে আজকাল অনেকেই বাড়ি কিংবা অফিসে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরে কাটান। তবে দীর্ঘক্ষণ ঠাণ্ডা পরিবেশে থাকার পর হঠাৎ প্রচণ্ড গরমে বা রোদে বের হওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনের সঙ্গে শরীরকে দ্রুত মানিয়ে নিতে হয়, যার ফলে নানা ধরনের শারীরিক অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

চিকিৎসকদের মতে, এসি ঘর থেকে সরাসরি গরম পরিবেশে গেলে মাথাব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, ক্লান্তি ও পানিশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থান করলে পরিস্থিতি আরও জটিল হয়ে হিটস্ট্রোকের ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে যাদের কাজের প্রয়োজনে বারবার এসি থেকে বাইরে রোদে যেতে হয়, যেমন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, তাদের এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া হাঁপানি, অ্যালার্জি বা আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তন বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।

অনেকেই এসি থেকে বের হওয়ার পর গলা ব্যথা বা শুকনো কাশিতে আক্রান্ত হন এবং এটিকে সাধারণ সর্দি-জ্বর বা 'সামার কোল্ড' মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ক্ষেত্রে এটি কোনো সংক্রমণের কারণে হয় না। মূলত এসি ঘরের ঠাণ্ডা বাতাস পরিবেশের আর্দ্বতা কমিয়ে দেয়। বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার কারণে গলা ও শ্বাসনালিতে অস্বস্তি তৈরি হয়, যার ফলে গলা ব্যথা, শুষ্কতা বা শুকনো কাশি দেখা দেয়।

এই ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসি রুম থেকে বের হয়ে সরাসরি কড়া রোদে না গিয়ে কয়েক মিনিট অপেক্ষা করা উচিত। সম্ভব হলে স্বাভাবিক তাপমাত্রার কোনো স্থানে কিছুক্ষণ অবস্থান করে শরীরকে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া ভালো। এছাড়া এসিতে দীর্ঘ সময় থাকার কারণে শরীর ও ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। শরীরের পানিশূন্যতা দূর করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাধারণ পানির পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত বা তাজা ফলের রস খাওয়া যেতে পারে।

বাইরে বের হওয়ার সময় পোশাক নির্বাচনের ক্ষেত্রেও যত্নশীল হওয়া প্রয়োজন। গরমে হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরা সবচেয়ে আরামদায়ক। পাশাপাশি সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচতে ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, তীব্র গরম বা রোদ থেকে ঘরে ফিরেই সঙ্গে সঙ্গে বরফঠাণ্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। এতে গলায় অস্বস্তি বা সংবেদনশীলতা আরও বেড়ে যেতে পারে। তাই কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় থেকে শরীর ঠাণ্ডা করার পর পানি পান করাই শ্রেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

ছাড়া পেয়েই মোদিকে হিটলারের পরিণতি স্মরণ করালেন ধ্রুব রাঠি

গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…

2 minutes ago

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী নামে এক যুবককে…

3 minutes ago

চেনা সম্পর্কের আড়ালে কন্যাশিশুর নিরাপত্তা ঝুঁকি ও বাল্যবিয়ের সংকট

বিশ্বজুড়ে প্রতি তিন সেকেন্ডে একজন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে। চেনা মানুষ ও সম্পর্কের আড়ালে থাকা…

7 minutes ago

দুর্গাপূজায় তিন স্তরের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ তিন স্তরের…

10 minutes ago

গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বদরুল আলম নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত…

18 minutes ago

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১…

36 minutes ago

This website uses cookies.