Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার আটক ২

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সামগ্রী জব্দ করেছে র‍্যাব।

৩ মে রবিবার দিবাগত গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে।

শাহ আলম ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার আবদুর রশিদের ছেলে এবং কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।

র‍্যাব জানান, গোপন খবর পেয়ে ফেনীতে র‍্যাব-৭ এর ১টি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে, এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা ১টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ঔষুধ জব্দ করা হয়, পাচারে জড়িত শাহ আলম ও কামরুল ইসলামকে গ্রেফতার করে।

একই দিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারের (চট্টগ্রাম-কক্সবাজার) পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ ঘটনায় ফেনীর র‍্যাব-৭ ফেনী মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, মহিপালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গিয়েছে, অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র‍্যাব কাজ করছে।

editor

Recent Posts

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

6 minutes ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

16 minutes ago

যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…

19 minutes ago

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত

দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…

33 minutes ago

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…

48 minutes ago

যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…

58 minutes ago

This website uses cookies.