ফখরুল আলম সাজু
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে রানা মিয়া (৩৫) নামের ১ যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
৪ মে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে, নিহত রানা মিয়া ওই গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রানা মিয়া পেশায় ১ জন কৃষক ছিলেন, সোমবার সারাদিন হাওরে ধান কাটার কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন তিনি, বাড়িতে খাওয়া-দাওয়া শেষে নিজের শয়নকক্ষে বিশ্রাম নিতে যান, পরে পরিবারের লোকজনের চোখের আড়ালে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন, পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেয়া হয়,
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সংবলিত দেয়াল থাকলেও তা এখন সারি সারি…
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
This website uses cookies.