ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজা সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
৫ মে মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের সুত্রে জানা যায়, ৫ মে মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পুকুরপাড় এলাকার সাকিনের আসামী অলি হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, একই সঙ্গে মো. অলি হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়।
সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে মাসুদ খাঁনের দোকানের সামনে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালিয়ে মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মোসা. সাথী আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়, এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো. সোহেল আজাদ (২৩)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (১৯)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারে আট বছরের এক শিশুকে যৌন…
বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন…
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড়…
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য…
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়াকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার…
This website uses cookies.