Header Premium (728×90)

Categories: জাতীয়

কক্সবাজারে শিশু যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজার সদর থানাধীন রিং রোড এলাকায় আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে নুরুল আফসার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ জুলাই ২০২৬ সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোনকল পেয়ে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।

৯৯৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে রিং রোড এলাকার এক ব্যক্তি জরুরি এই নম্বরে ফোন করে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টার বিষয়টি অবহিত করেন। কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সুজন। এরপর পুলিশ ডিসপাচার এসআই মো. আওলাদ হোসেন কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযুক্ত নুরুল আফসার শিশুটিকে পান আনতে দোকানে পাঠিয়েছিলেন। শিশুটি পান নিয়ে তার বাসায় ফিরলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত নুরুল আফসার আহত হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫: ১৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৫: ২৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্বৈরাচার বিদায় হয়েছে, রাষ্ট্র গড়ার দায়িত্ব এখন আমাদের: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার দায়িত্ব সবার…

12 minutes ago

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটির উপকূলে…

13 minutes ago

নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে…

28 minutes ago

রাঙ্গামাটির বিলাইছড়িতে পরিত্যক্ত একনালা বন্দুক উদ্ধার করল বিজিবি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা বন্দুক উদ্ধার…

29 minutes ago

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী…

44 minutes ago

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব তুর্কি প্রতিষ্ঠান সানকোর

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন…

58 minutes ago

This website uses cookies.