Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

(২১ ফেব্রুয়ারি) ২০২৩ তারিখে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নীলফামারী হতে ঢাকাগামী একটি পিকআপে কতিপয় মাদক ব্যবসায়ী কাঁচা মালের বস্তার ভিতরে অবৈধ মাদক ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে পিকআপটি সনাক্ত করণের লক্ষ্যে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক বহনকারী পিকআপটি সনাক্ত হলে আভিযানিক দল রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আলহাজ্ব নগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে । চেকপোস্টে আগত মাদক বহনকারীর পিকআপে তল্লাশি চালিয়ে ০৩টি আলুর বস্তার ভিতর হতে ৪০৪ বোতল ফেন্সিডিল এবং তিনজন মাদক ব্যবসায়ী ক। মোঃ শাহ আলম (৩৫), পিতা-মৃত আব্দুল মালেক, খ। সোহেল (৩৭), পিতা-আলমাছ, উভয় সাং-পাঁচলক্ষী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, গ। মোঃ আলমগীর হোসেন, পিতা-মৃত নুরু মিয়া, সাং-খ্রিস্টানপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুরদের গ্রেফতার করতে সক্ষম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কাঁচা মাল ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

editor

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

4 days ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

4 days ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

6 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

6 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

6 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

6 days ago

This website uses cookies.