সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশার ধাক্কায় হাসনা বেগম (৬৫) নামে ১জন বৃদ্ধা নিহত হয়েছেন।
(২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা-গাইবান্ধা সড়কের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুরে ১টি অটোরিকশা সুন্দরগঞ্জ উপজেলার কালিতলা বাজার থেকে বেলকা বাজারের দিকে যাচ্ছিল। শান্তির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে কালিতলা বাজার থেকে আসা অটোরিকশাটি সড়কে উল্টে যায়।
এ সময় অটোরিকশার যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ২টি অটোরিকশার সংঘর্ষে হাসনা বেগম নামে ১ বৃদ্ধা নিহত হয়েছেন। পরে স্বজনদের কাছে বৃদ্ধার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.