Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁর মান্দায় গৃহহীন পরিবারের জন্য চলছে বাড়ি নির্মাণের কাজ

নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে চলছে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ। দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়িগুলো পাবেন ১৭৭টি পরিবার। এ কাজ বাস্তবায়ন হলে মান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় তিন ধাপে ১৬৩ ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দলিল। চতুর্থ পর্যায়ে নির্মিত বাড়িগুলো পাবেন আরও ১৭৭ পরিবার। একই সঙ্গে ২ শতাংশ জমির মালিকানাও পাবেন তাঁরা। প্রত্যেকটি বাড়ি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। সরজমিনে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কদমতলী গ্রামে গিয়ে দেখা গেছে প্রবেশদ্বারে লাগানো রয়েছে প্রকল্পের তথ্য সম্বলিত সাইনবোর্ড। উঁচু জমিতে অত্যন্ত মনোরম পরিবেশে বাড়িগুলোর নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই বাড়িগুলোর অবশিষ্ট কাজ শেষ করতে জোরেশোরে কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বরাদ্দ পাওয়া বিজলী রানী বলেন, ‘আমার বসতবাড়ি নির্মাণ করার কোনো জায়গা জমি নেই। এতদিন অন্যের জমিতে কুঁড়েঘর বানিয়ে কোনোভাবে দিন কাটিয়েছে। এখন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বরাদ্দ পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলার ভারশোঁ, মহানগর, কদমতলী, গনেশপুর, বড়পই ও তুড়ুকগ্রামসহ কয়েকটি গ্রামে চতুর্থ পর্যায়ে প্রথমধাপে ১০৬টি বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দ্বিতীয় ধাপের আরও ৭১টি বাড়ির নির্মাণ কাজ চলছে। সারা দেশে একযোগে নির্মিত বাড়িগুলোর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই বাড়িগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করা হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে আধুনিক ডিজাইনে তৈরি করা হচ্ছে এসব বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বাড়ির চাবিসহ জমির কাগজপত্র সুফলভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে মান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

editor

Recent Posts

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চালকদের নানা অনিয়মে…

8 minutes ago

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি…

20 minutes ago

পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক…

22 hours ago

কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় মাছবাহী ১টি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা…

22 hours ago

গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু

ফখরুল আলম সাজু গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছাবিহা খানম (৫) নামের…

22 hours ago

কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা…

22 hours ago

This website uses cookies.