ফখরুল আলম সাজু
গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছাবিহা খানম (৫) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে।
৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর এলাকায় ঢাকা-বেনাপোল রেলপথে এ দুর্ঘটনা ঘটে,
নিহত ছাবিহা খানম গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটিতে ছাবিহা তার নানার বাড়ি ব্যাসপুর গ্রামে বেড়াতে এসেছিল, ৬ জুন শনিবার সকালে অন্য শিশুদের সঙ্গে রেললাইনের ওপর খেলাধুলা করছিল সে, এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদের আনন্দঘন সময়ে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারাও ঘটনাটিকে অত্যন্ত হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গালা ইউনিয়নে এই…
পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর গ্রামীণ কল্যাণের কাছ…
বলিউডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরিবেশে ২ জন নায়িকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কঠিন বলে মনে…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…
যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…
This website uses cookies.