Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা পরশুরাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫)কে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানার পুলিশ।

৬ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই (নিঃ) মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ উত্তর বাউরখুমা তালুকপাড়ার জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান পরিচালনা করে, এ সময় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফাতেমা আক্তারকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফাতেমা আক্তার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, তার বিরুদ্ধে ফেনী সদর থানা ও পরশুরাম থানা সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

সিডিএমএস যাচাই করে দেখা যায়, ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ১৫টি মাদক সংক্রান্ত মামলার তথ্য পাওয়া গিয়েছে, এসব মামলার মধ্যে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দায়ের করা মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পরশুরাম মডেল থানা সূত্রে জানা গিয়েছে।

saju

Recent Posts

কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় মাছবাহী ১টি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা…

1 hour ago

গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু

ফখরুল আলম সাজু গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছাবিহা খানম (৫) নামের…

2 hours ago

কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা…

2 hours ago

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর অশোকতলায় ১ অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত করেন…

2 hours ago

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজা সহ…

2 hours ago

ঠাকুরগাঁও ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির…

2 hours ago

This website uses cookies.