মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা নগরীর অশোকতলায় ১ অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত করেন এবং তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানা যায়, ৩১ মে রোববার সন্ধ্যায় অশোকতলা এলাকায় থাকা ১টি কিশোর গ্যাংয়ের সদস্যরা ১ ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে।
তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসেন, তিনি তাৎক্ষণিক ভাবে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিক সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন, পরে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার টোকাই সামিরকে শনাক্ত করা হয়।
৩ জুন বুধবার তাকে আটক করার পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
একই দিন বিকেলে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন, পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের হেফাজতে নেন।
৪ জুন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কঠোর ভাবে অব্যাহত থাকবে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক…
ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় মাছবাহী ১টি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা…
ফখরুল আলম সাজু গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছাবিহা খানম (৫) নামের…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা…
ফখরুল আলম সাজু গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজা সহ…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির…
This website uses cookies.