Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০

হাফিজুর রহমান,
নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিএনপি, ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয় একটি আওয়ামী লীগ কার্যালয় ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি মোটরসাইকেল ও একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিম এবং নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় রয়েছেন। গুরুতর আহত হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

saju

Recent Posts

চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার ঘোষণা তারেক রহমানের

দেশের চা শিল্পের উন্নয়নে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে…

11 minutes ago

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিএমপি এবং ঢাকা…

20 minutes ago

সাবেক দুই রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের…

22 minutes ago

শিশু নিবাস প্রকল্পে ৩৮৫ কোটি টাকার অনিয়ম: তদন্তের নির্দেশ

৩৮৫ কোটি টাকার শিশু নিবাস প্রকল্পে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তদন্তের…

25 minutes ago

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামির স্ত্রী সাহেদা পারভীনের জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী…

26 minutes ago

জয়পুরহাটের অতিরিক্ত এসপি আরিফের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি…

39 minutes ago

This website uses cookies.