Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জলঢাকায় মহিলা পুলিশ সদস্যের হামলায় গৃহবধূ আহত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকায় মহিলা পুলিশ সদস্যের হামলায় গৃহবধূ আহত।

ঘটনাটি জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে।
এদিকে শুক্রবার বিকালে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সাধনা রাণী রায় (২৫) কে নীলিমা রানী রায় (লিমা), মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। জানাযায় নীলিমা রানী রায় (লিমা), পুলিশের মহিলা সদস্য। তিনি বর্তমানে রংপুরের তারাগঞ্জ থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে সাধনা রাণী প্রতিবেশী নীলিমা রানীর বাড়ির পাশে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নীলিমা এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারেন। এসময় তার ভাই পলাশ চন্দ্র সাধনার দুই হাত চেপে ধরলে, সিজারিয়ান রোগী সাধনার তলপেটে নীলিমা লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধনা

অভিযোগ করে বলেন, বিনা কারনে আমার উপর হামলা চালিয়ে আহত করেছে পুলিশের প্রভাব খাটিয়ে নীলিমা। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছি।এদিকে আমি যাতে চিকিৎসা সেবা না নিতে পারি সেজন্য সে আমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের পরিবার আমাকে ও আমার আত্মীয়দের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।

এদিকে সাধনার স্বামী সুকুমার রায় জানান, শনিবার তিনি স্ত্রীর খোঁজ নিতে শ্বশুরবাড়ি গেলে নীলিমার পরিবারের সদস্যরা লাঠি, দা, কুড়াল নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে।
অভিযুক্ত পুলিশ সদস্য নীলিমা রানী রায় ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “সাধনার সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

editor

Recent Posts

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

3 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

14 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

23 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

43 minutes ago

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…

1 hour ago

ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…

1 hour ago

This website uses cookies.