Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বিএনপি কর্মীর দ্বারা জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদ

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

জামায়াত কর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের কর্মী মোঃ কামাল হোসেন এর উপর উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী মুশফিকুর রহমান, জহিরুল ইসলাম, রূপচান কর্তৃক হামলার শিকার হয়। এ সন্ত্রাসী কর্মকান্ডে গভীর উদ্বেগ জানিয়ে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ২২ অক্টোবর বুধাবর রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী হামলা করে দড়িকান্দি বাস স্ট্যান্ডের দোকানের আসবাপত্র ভাঙচুর করে ও চেয়ার টেবিল বাইরে ফেলে দেয় এবং কামাল হোসেনকে হুমকি দিয়ে যায় সে যেন আর জামায়াতে ইসলামী না করে। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য তাদের নেতৃবৃন্দেকে জানালে তারা সন্ত্রাসী কর্মকান্ড হতে বিরত না হয়ে বরং আরো উগ্রমূর্তি ধারণ করে। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার রাতে বিএনপির সনমন্দী ইউনিয়ন সভাতি মজনু মিয়া, তার ছোট ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া , রুবেল মিয়া সহ অজ্ঞাত ১৫/২০ জন লোক চার-পাঁচটি মোটর সাইকে যোগে এসে কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে দোকানে হমালা করে এবং হত্যার উদ্যেশ্যে দোকান থেকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যায়। তৎক্ষনাৎ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্দঅর করে কিন্ত ইত্যবৎসরে তারা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপর আক্রমণ করে। বিএনপি কর্মীদের এই উগ্র সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দার ও প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

জামায়াতে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রæত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্মে সাহস না পায়। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় আনয়ন করা।

বিবৃতিতে তারা আরও বলেন জুলাই বিপ্লবের পরে জনগনের প্রত্যাশা ছিল দেশে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজ করবে। কিন্ত এ ধরনের হামলা ফ্যাসিবাদি আচরনের বহি:প্রকাশ। বিএনপি কর্মীদের এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হতে বিরত রাখার জন্য তারা বিএনপি নেতাদের প্রতি আহবান জানান এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

editor

Recent Posts

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…

4 minutes ago

ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…

7 minutes ago

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…

16 minutes ago

শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা

সরকার শিক্ষা ও জনপ্রশাসনসহ দুটি মন্ত্রণালয় এবং একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে।…

24 minutes ago

মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি

মাদারগঞ্জে অনুকূল আবহাওয়ায় এ বছর শসার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের…

35 minutes ago

মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা

জামালপুর জেলার মাদারগঞ্জে অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে শসার বাম্পার ফলন হয়েছে। প্রায় ৬০ হেক্টর…

35 minutes ago

This website uses cookies.