Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জামালপুরে বিয়ের আসরে বর ও কনেকে রেখে পালালেন স্বজনেরা

 

মোঃ কবির হোসেন, জামালপুরঃ

বিয়ে উপলক্ষে বর ও কনের বাড়িতে চলছিল জাঁকজমক অনুষ্ঠান। বিয়ের দিন উভয় পক্ষের আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ আয়োজনের কোনো ঘাটতি নেই। আমন্ত্রিত অতিথিদের খাওয়াদাওয়ার পর্বও শেষ। তবে কনে যে কিশোরী (১৪), তা নাকি জানতেন না কেউ। কিশোরী কনেকে সাজানোর কাজও চলছিল। হঠাৎ বিয়েবাড়িতে উপস্থিত হন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁর উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ি থেকে বর ও কনেকে ফেলে সবাই পালিয়ে যান। সোমবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চারাইলদার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও জামালপুর জেলা আনসার ভিডিপি কার্যালয় সুত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের চারাইলদার গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে এমন তথ্যের খবর পান জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যাট মো. মিজানুর রহমান।পরে তিনি মেলান্দহ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটকে বাল্যবিবাহের বিষয়টি অবগত করেন। পরে রাত ১ টার দিকে দিকে ইউএনও পুলিশ সদস্য বিয়ে বাড়িতে হাজির হন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর কনে রেখে দৌড়ে পালিয়ে যান স্বজনরা। পরে বন্ধ করে দেওয়া হয় বিয়ে।এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন,’আনসার ভিডিপি’র এক সদস্যের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমারা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হই’।মেলান্দহের ইউএনও সেলিম মিঞা জানান, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের স্বজনেরা পালিয়ে যান। তবে আমরা সঠিক সময়ে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি। বাল্যবিবাহের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

 

selim

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

3 days ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

3 days ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

5 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

5 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

5 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

5 days ago

This website uses cookies.