Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

উত্তরাঞ্চলের আলু বিদেশে রপ্তানী হবে

উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। রবিশষ্যখ্যত এ জেলায় উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যায়। এবার কৃষকের উৎপাদিত আলু বিদেশে রপ্তানী হবে। এ বিষয়ে আলু চাষী, ব্যবসায়ী ও রপ্তানী কারকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন কৃষি বিভাগ। এতে নতুন সম্বাবনা দেখা দিয়েছে উত্তরের কৃষিতে। সংশ্লিষ্ঠরা বলছেন সঠিক প্রক্রিয়ায় আলু রপ্তানী করতে পারলে কৃষকরা ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে প্রশংসনীয় ভুমিকা রাখবে উত্তরের কৃষি।

(১০ ফেব্রয়ারি) শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা গেছে, রংপুরের উৎপাদিত আলু ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানী হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ কৃষক ও রপ্তানিকারকদের মধ্যে আশার সঞ্চার করেছে। গতবছর মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন ও পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে আলু রপ্তানির কার্যক্রম শুরু করা হয়েছিল।

কৃষকরা জানায়, আলুচাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। জমি থেকে সরাসরি আলু তুলে বিদেশে রপ্তানির সুযোগ পেয়ে খুশি কৃষকেরা। চাষি মামুন মিয়া বলেন, গত বছর থেকে আলু উৎপাদন করছি। এবারও বিদেশে পাঠানোর উপযোগী উন্নতমানের আলু কিনতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। তাই উন্নত জাতের আলু চাষাবাদ করে অন্যন্য কৃষকের তুলনায় বেশি লাভবান হচ্ছি। কৃষকরা গত বছর আলুর দাম কম পেলেও চলতি বছরে জমি থেকে প্রতি কেজি আলু ১৩-১৪ টাকা দরে বিক্রি করছেন। এবার আমানুরুপ দাম পাওয়ায় খুশি কৃষকেরা। মতবিনিময় সভায় পায়রাবন্দ এলাকার কয়েকজন কৃষক বলেন, এখানকার আলু সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। এবারও অনেক চাহিদা থাকায় ভালো দাম পাওয়ার ব্যপক সম্ভাবনা রয়েছে।

মতবিনিময় সভা শেষে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন সাংবাদিকদের জানান, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতের আলুর চাহিদার কথা মাথায় রেখে অনেক জাতের আলু আবাদে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আলুচাষিদের উন্নত আলু চাষের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়া, উন্নতমানের আলুবীজও সরবরাহ করা হয়। এখানকার আলু সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যে সাদা আলুর ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা বিবেচনা করে ডায়মন্ড, কুমারিকা, গ্রানুলা, কুম্বিকা এলুয়েট, এস্টারিকস, সানসাইনসহ বিভিন্ন জাতের সাদা আলু উৎপাদনের জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নত জাতের আলুবীজ সরবরাহ করা হয়। এবার ফলনও বেশ ভালো হয়েছে। বিদেশে চাহিদা থাকার কারণে চাষীরা ভালো দাম পাবেন। এজন্য কোয়ালিটি আলু উৎপাদনের জন্য কৃষকদের উদ্বদ্ধ করা হয়েছে।

আলু রপ্তানী বিষয়ে চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন, কৃষি ও পানি সম্পদ পরীবীক্ষণ ও মুল্যয়ন বিভাগের মহাপরিচালক সাইফুল ইসলাম, পানি সম্পদ পরীবীক্ষণ ও মুল্যয়ন বিভাগের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার সহ অনেকেই।

editor

Recent Posts

শিক্ষার্থীর বিকাশে বিদ্যালয় ও পরিবারের অংশীদারিত্ব কেন জরুরি

শিক্ষার্থীর সার্বিক বিকাশে বিদ্যালয় ও পরিবারের অংশীদারিত্ব অপরিহার্য। আধুনিক জীবনে এই বন্ধন শিথিল হওয়ায় শিক্ষার্থীদের…

7 minutes ago

সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট্যাংকে গ্যাস লিকেজ হয়ে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।…

14 minutes ago

চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা

সাতক্ষীরার তালা উপজেলায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে ডেকে…

32 minutes ago

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে…

34 minutes ago

টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং

প্রযোজক রানা সরকার জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের সাথে দেবের পুরনো সিনেমার তুলনা টেনে বিতর্কের…

55 minutes ago

সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সতর্ক করে বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক…

1 hour ago

This website uses cookies.