বগুড়া শাজাহানপুরে বিষ প্রয়োগ করে জমির ফসল পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুন্না (বগুড়া পাড়া) এলাকায় প্রায় ৪০০ শতক জমির ফসল পুড়িয়ে ফেলেছে দূর্বৃত্তরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার ৫ জন আলু চাষির পরিশ্রমের ফসল, কে বা কাহারা প্রায় ৪০০ শতক আলুর জমিতে আগাছা পরিষ্কার করা কীটনাশক প্রয়োগ করে আলুর গাছ পুড়িয়ে সাবাড় করেছে দূর্বৃত্তরা। এতে করে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় কারণ পাশেই প্রভাবশালী এক কৃষকের কয়েক একর আলুর জমিতে দুর্বৃত্তরা কোন প্রকার কীটনাশক প্রয়োগ করেনি। দুর্বৃত্তরা মাঠের সকল চাষীর বেড়ে ওঠা আলুর গাছে আগাছা পরিষ্কার করার কীটনাশক প্রয়োগ করলেও ওই প্রভাবশালীর আলুর জমিতে কেন কীটনাশক প্রয়োগ করেনি, এই প্রশ্ন এখন সবার মনে।
এ বিষয়ে আলো চাষীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা ধার দেনায় টাকা সংগ্রহ করে কীটনাশক ও সার বীজ দোকান থেকে বাকি করে নিয়ে অনেক স্বপ্ন নিয়ে কষ্ট করে আলু চাষ করে ছিলাম। আর ২০/২৫ দিন পর আলু উত্তোলন করে বিক্রি করে ধার দেনা পরিশোধ করার কথা ছিলো কিন্তু কে বা কাহারা শত্রুতা করে, রাতের আধারে আলুর ক্ষেতে আগাছা নাশক ঔষধ প্রয়োগ করে। আর এই কীটনাশক প্রয়োগ করার ফলে জমির আলুর গাছ পুড়ে গেছে ও পচনধরা শুরু হয়েছে।
কীটনাশক প্রয়োগ বিষয়ে, বগুড়া পাড়ার গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক শাজাহান আলীর সঙ্গে কথা বললে তিনি জানান,আমার প্রায় তিন একর জমিতে আগাছা পরিষ্কার করা কীটনাশক প্রয়োগ করার ফলে আলুর সকল গাছ পুড়ে গিয়ে পচন ধরেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ ৩৫ টাকার ক্ষতি সাধন হয়েছে। একই এলাকার কৃষক খোরশেদ আলী জনান,আমার দুই বিঘা জমির আলুর ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেছে, এতে করে আমার প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। এছাড়া আরও কয়েকজন কৃষকের আলুর জমিতে কীটনাশক প্রয়োগের ফলে অনেক ক্ষতি সাধন হয়েছে।
এই বিষয়ে, শাজাহানপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নুরে আলম জানান, আগাছা নিধন কীটনাশক প্রয়োগ করা আলুর ক্ষেত গুলো পরিদর্শন করেছি, এটি আগাছা পরিষ্কার করা কীটনাশক প্রয়োগ করে আলুর হ্মেত পুড়িয়ে ফেলা হয়েছে, তবে আলুর তেমন ক্ষতি হবে না,আগাছা পরিষ্কার নাশক ঔষধ প্রয়োগের পরেরদিনই যদি পানি ছিটিয়ে দেওয়া যেতো তাহলে এই ক্ষতিটা হতো না,কে বা কাহারা এই আগাছা পরিষ্কার নাশক ঔষধ প্রয়োগ করেছে তা বলতে পারছে না কৃষকরা। তবে আমাদের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…
🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
This website uses cookies.