কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
জয়পুরহাটের কালাই পৌরশহরের হাজিপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭০) নামে এক পথচারীর নিহত হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। গুরুত্বর আহত মোটরসাইকেল চালক জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে শান্ত (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি এসএম মঈনুদ্দিন জানান, মোটরসাইকেল চালক শান্ত জয়পুরহাটের দিক থেকে বগুড়ার দিকে যাওয়ার পথে মহাসড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যায়। এ সময় চালক শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পরে গুরুত্বর আহত হয়। পথচারীরা চালককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। তবে…
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির শর্তে উল্লেখিত সংস্কারগুলো বিএনপি নেতৃত্বাধীন সরকার ধাপে…
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও…
শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে বালিজুরি গ্রামের ১৫ হাজার মানুষ প্রতিদিন বাঁশের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিল…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার…
This website uses cookies.