নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় চালক নিহত
নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাকস্ট্যা- এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরের চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাচ্ছিলেন। পথে ফেরিঘাট ট্রাকস্ট্যা- এলাকায় রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য রাস্তার নিচে যান। ট্রাক্টরটি সঠিকভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…
বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৬০০ চিংড়িচাষিকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।…
তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।…
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে…
গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ…
ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…
This website uses cookies.