Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পিরোজপুরে কাগজের প্লেন প্রতিযোগিতা ২০২৩

বর্তমানের শিশুরা আগামীর কর্ণধার। তাদেরকে উত্তমরূপে তৈরি করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শিশুদেরকে ফোন থেকে ক্রীড়া ও বইমুখি করার লক্ষ্যে পিরোজপুরের ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৩৫০ জন প্রতিযোগী নিয়ে এইচডিটির আয়োজনে, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা, বিজয় নিশান ও বাবুই পাঠাগারের বাস্তবায়নে ,
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে “কাগজের প্লেন প্রতিযোগাতা ২০২৩” অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব গোলাম মাওলা নকীব প্লেন নিক্ষেপের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এইচডিটির পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব সালমা রহমান হ্যাপী, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস এর সঞ্চালনায় প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অধিকার করে কাশেফুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ইলমা হোসেন সোহান, ২য় স্থান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র আলআফ তাসিন, ৩য় স্থান পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র রাকিব শেখ, খ গ্রুপে ১ম স্থান পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মঈন সেখ, ২য় স্থান আবিদুল ইসলাম ৩য় স্থান করিমুন্নেছা ম. সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের ছাত্র সজিব কে একহাজার, পাচশত ও তিনশত টাকার প্রাইজবন্ড পুরস্কার সহ সকল প্রতিযোগিকে আকর্ষণীয় উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

editor

Recent Posts

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…

8 minutes ago

ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা

দীর্ঘ বিরতির পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি…

15 minutes ago

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…

33 minutes ago

অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…

34 minutes ago

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

56 minutes ago

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…

1 hour ago

This website uses cookies.