Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশ সাথে জুলাই যোদ্ধা সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জুলাই যোদ্ধা আন্দোলনকারীরা, পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকার গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা।

১৭ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পরপরই পুলিশজুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন, এর আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখনি দুইপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে সকাল সাড়ে ১০টায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তি সহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন জুলাই যোদ্ধারা, তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন।

জুলাই যোদ্ধাদের ৩টি দাবি হলো, জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া।

জুলাই যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম দুপুর ১২টায় সাংবাদিকদের জানিয়ে ছিলেন, গতকাল রাত থেকেই তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি, তাই বাধ্য হয়েই সদস্যরা জুলাই মঞ্চের সামনে অবস্থান নেন।

saju

Recent Posts

জাবি প্রক্টরের দায়িত্ব ছাড়লেন ড. রাশিদুল, স্থলাভিষিক্ত অধ্যাপক জাকির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। পদত্যাগ করেছেন পরিবেশ…

3 minutes ago

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক হৃদয়

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে…

17 minutes ago

আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান ও তার দাতব্য সংস্থা

বলিউড সুপারস্টার সালমান খান নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাবের মাধ্যমে…

29 minutes ago

দেশ গড়ার লক্ষ্যে ১৮ ঘণ্টা কাজ করছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮…

46 minutes ago

দালাল ও টেস্ট বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া, টেস্ট বাণিজ্য এবং অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা…

1 hour ago

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন

সিলেটের ৫টি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর…

1 hour ago

This website uses cookies.