Header Premium (728×90)

Categories: বিনোদন

আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান ও তার দাতব্য সংস্থা

বলিউড সুপারস্টার সালমান খান শুধু সিনেমাতেই নয়, অভিনয়ের বাইরেও মানবিক কাজে নিজের সম্পৃক্ততা বজায় রেখেছেন। এবার তিনি আসামের বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও তিনি নিয়মিত আসামের ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা ও সমন্বয় করছেন।

সালমানের দাতব্য সংস্থা 'বিয়িং হিউম্যান' এবং 'সালমান খান ফ্যান ক্লাব' (এসকেএফসি) যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। ত্রাণ কার্যক্রমটি কয়েকটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। গুয়াহাটি থেকে পাঠানো এসব প্যাকেটে বিস্কুট, গুড়, চিড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যামের মতো প্রয়োজনীয় খাবার রয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তত তিন দিনের খাবার পৌঁছে দেওয়াই সালমানের মূল লক্ষ্য। খাদ্যসামগ্রীর পাশাপাশি স্যানিটারি প্যাড, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং মশার কয়েলও বিতরণ করা হচ্ছে।

ত্রাণ সহায়তার দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহ থেকে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে। সবশেষে তৃতীয় ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের দায়িত্ব নেবে বিয়িং হিউম্যান।

এদিকে আসামের বন্যা পরিস্থিতির ভয়াবহতা এখনো বিদ্যমান। বর্তমানে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ পানিবন্দী এবং ৬৩১টি গ্রাম তলিয়ে আছে। বন্যায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি এবং অসংখ্য ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে সহায়তার জন্য গত ২৫ জুলাই সংগীতশিল্পী পাপন, বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলোৎপল বরা এক ইনস্টাগ্রাম লাইভ চ্যারিটি কনসার্টে অংশ নিয়ে দেশবাসীর প্রতি সাহায্যের আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন…

4 minutes ago

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে নতুন করে বড় ধরনের অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা…

10 minutes ago

হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই

বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি হিসেবে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। হার্ট সুস্থ রাখতে…

14 minutes ago

নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার আবিয়া প্রদেশের জঙ্গলে অপরাধীদের আস্তানা থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি…

22 minutes ago

নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের

হরমুজ প্রণালি বন্ধ থাকায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

27 minutes ago

চাঁদা না পেয়ে ওএমএস ডিলারের টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিনে ওএমএস ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল…

30 minutes ago

This website uses cookies.